অবকাশকালে বিচার কার্যক্রম পরিচালনার জন্য ৯টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক আদেশে তথ্য জানানো হয়। আগামী ৯ মে থেকে ২০ মে পর্যন্ত অবকাশে যাচ্ছে উচ্চ আদালত। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামী ৯ থেকে ২০ মে পর্যন্ত অবকাশকালীন সময় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শারীরিক উপস্থিতি ছাড়া বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে ৯টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়েছে। গঠিত বেঞ্চগুলো হচ্ছে, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান (ফৌজদারি), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান (রিট), বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর (রিট ও দুদক), বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন (দেওয়ানী), বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন (ফৌজদারি), বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত (ফৌজদারি), বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল (ফৌজদারি), বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবার কবিরের ডিভিশন বেঞ্চ (ফৌজদারি) এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ (কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত)। বর্তমানে করোনাকালে হাইকোর্ট বিভাগে ৬টি ভার্চুয়াল বেঞ্চে বিচার কার্যক্রম চলছে।
অনান্য খবর
ছয় দফার প্রতি অকুণ্ঠ সমর্থনে স্বাধীনতার রূপরেখা রচিত হয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছয় দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। জাতির পিতার ২৩ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম…
লাভের জন্য মানুষের ক্ষতি করবেন না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যে ভেজালের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি এ অপরাধে জড়িতদেরও কঠোর হাতে দমন করতে হবে। যারা ব্যবসা…
৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ এপ্রিলের মধ্যে
প্রাথমিক বিদ্যালয় আগামী এপ্রিলের মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা…
