হৃদরোগে আক্রান্ত অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা

হৃদরোগে আক্রান্ত অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা
শেয়ার করুন:

হৃদরোগে আক্রান্ত অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা

এ কে খান :

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সম্মানিত সভাপতি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক, সাবেক অধ্যক্ষ, দেশের প্রখ্যাত সার্জন, সার্ক আইকন অব সার্জন, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (BCPS)-এর সভাপতি এবং টিএমএসএস-এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল হৃদযন্ত্রের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে তিনি হৃদযন্ত্রে  আক্রান্ত হওয়ার পর ৯ জুলাই বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল দেশের চিকিৎসা শিক্ষা ও সার্জারি অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। চিকিৎসক সমাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। টিএমএসএস হাসপাতাল থেকে ১০ জুলাই শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য ইয়ার এ্যাম্বুল্যান্সে করে ঢাকার গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এদিকে, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম, টিএমএসএস’র উপদেষ্টা আয়শা বেগম, উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, টিএমএসএস’র উপদেস্টা মোঃ আঃ খালেক খান পিভিএম, অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পরিচালক উন্নয়ন মোঃ রেজাউল করিম ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ তার দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া প্রার্থনা করেছেন। তারা অধ্যাপক ডা. পাভেলের দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন: