সফিপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসাদের অভিষেক ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সফিপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসাদের অভিষেক ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শেয়ার করুন:

সফিপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসাদের অভিষেক ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
এ কে খান পিভিএম:
দক্ষ, প্রযুক্তিনির্ভর, নৈতিক ও গ্রাহকসেবামুখী ব্যাংকার হিসেবে নিজেদের গড়ে তুলতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত সিনিয়র কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৃহস্পতিবার ৯ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫৩ জন সিনিয়র অফিসাদের অংশগ্রহণে আয়োজিত ওরিয়েন্টেশন ও বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপযুক্ত কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ব্যাংকের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, সেবাদর্শন, মূল্যবোধ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাঁদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথি বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের প্রায় ৬১ লাখ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি ব্যাংকের মিশন, ভিশন ও মূল্যবোধের সঙ্গে বাহিনীর আদর্শের সমন্বয় ঘটিয়ে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায় সফল হতে হলে প্রচলিত জ্ঞানের পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য বিশ্লেষণ এবং আধুনিক গ্রাহকসেবায় দক্ষতা অর্জন অপরিহার্য। আত্ম-উন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং আজীবন শেখার মানসিকতা গড়ে তোলার উপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর ব্যাংকের আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সঞ্জীবন প্রকল্প’ বাহিনীর সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং টেকসই আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্প বাস্তবায়নে নবনিযুক্ত কর্মকর্তাদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, একজন ব্যাংকারের সবচেয়ে বড় সম্পদ হলো সততা, নৈতিকতা, কর্মনিষ্ঠা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। তাই আইন, বিধি-বিধান ও নৈতিক মানদণ্ড অনুসরণ করে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত কর্মকর্তারা ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রায় সততা, দক্ষতা, নিষ্ঠা এবং দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির কমান্ড্যান্ট, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: