হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে মাধবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তীর সয়াবিন তেলের ডিলারকে ১ লাখ ও অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ (রবিবার) দুপুরে মাধবপুর উপজেলার মাধবপুর পৌর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে মাধবপুর থানার এসআই হুমায়ূন কবিরের এক দল পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম ও সামসুল ইসলাম পাঠান পিন্টু কে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।জানাযায় যে, লোকজন সয়াবিন তেল কিনতে গেলে দোকানদার বলছিলেন তেল নেই। খোলা তেল নিতে হবে। বোতলের চেয়ে খোলা তেলের দাম বেশি। এত বড় দোকানে তেল থাকবে না এটা ভোক্তাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। পরে ভোক্তারাই জানতে পারেন ওই মুদি দোকানির গোডাউনে বিপুল পরিমাণ তেল মজুদ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, তীর সয়াবিন তেলের ডিলার মেসার্স অজিত কুমার পালের গোডাউন থেকে বিপুল পরিমাণ তীর সয়াবিন তেলের কার্টুন বের করে। এসময় তেল লুকিয় রেখে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। সেই সঙ্গে মজুতকৃত তেল ভোক্তাদের কাছে বাজার মূল্য বিক্রি করার নির্দেশ দেন। এসময় আরও একটি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীদের বাজার মূল্য তেল বিক্রি করার নির্দেশ দেন ।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন জানান,দোকানিরা তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে। জানতে পেরে আমরা মেসার্স অজিত কুমার পালের দোকানে গিয়ে দেখি বোতলজাত করা কোনো তেল নেই। পরে তার গুদামে গিয়ে প্রচুর পরিমাণ তেল পাওয়া যায়। তেল লুকিয়ে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকানের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও আরও ১টি দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অনান্য খবর
বেড়ায় মানবজমিনের সাংবাদিককে প্রাণনাশের হুমকি
আরিফ খান, স্টাফ রিপোর্টার : পাবনা বেড়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক মানবজমিন পত্রিকার বেড়া উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান বকুলকে…
তারুণ্যের প্রতীক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
ড. কাজী এরতেজা হাসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৭তম জন্মদিন আজ…
আইনজীবীরা আইনের শ্বাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকারের পাশে থাকবেন- মতিয়া চৌধুরী
শেরপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কমিটি গঠন :আইনজীবীরা আইনের শ্বাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকারের পাশে থাকবেন- মতিয়া চৌধুরী ।শেরপুর জেলা প্রতিনিধি…
