হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক সাথে ৩ সন্তান জন্ম দেয়ার পর ‘মা’ পলি রানী দেব (২৮) মারা গেছেন। তিনি উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা প্রাণি সম্পদ অফিসে কর্মরত দ্বীপক দেবের স্ত্রী। পলি রাণী দেব যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।রবিবার (৫জুন) ভোর ৫টায় সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অপরদিকে জন্ম নেয়া ৩টি শিশুই মেয়ে এবং ১জন মারা যাওয়ার অপর ২জন আইসিউতে। রশ্মি দেব (৭) নামে আরও এক কন্যা সন্তান রয়েছে তার। ৩দিন আগে সিলেটে একটি ক্লিনিকে সিজার হওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পলি রাণী দেবকে রেফার্ড করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃর্ত্যু ঘটে। এ দিকে পলি রাণী দেবের মৃর্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষিকার নিথর দেহ দেখে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা চোখের অশ্রু ফেলেছেন।
অনান্য খবর
বৈধ-অবৈধ কোনো মোবাইলই বন্ধ হবে না
গ্রাহক ভোগান্তি বিবেচনায় বৈধ-অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার (২১…
রাজধানীতে জেএমবির ভারপ্রাপ্ত আমির গ্রেপ্তার
রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাবকে গ্রেপ্তার…
বেড়ায় বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়ায় সংঘর্ষে নিহত ১
স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলার চর সাফুল্লা গ্রামে বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে…
