স্মার্ট মোবাইলে ডুবছে শিশুর ভবিষ্যত, হুঁশ নেই কারো!
বুলবুল হাসান, বেড়া (পাবনা) : স্মার্ট ফোন বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে শিশু কিশোরদের পড়াশোনা থেকে শুরু করে প্রাত্যহিক সব কাজের অন্যতম অনুষঙ্গ এটি। মানুষের জীবনে প্রযুক্তি যেমনি সু-ফল বয়ে এনেছে তেমনি এর মাত্রাতিরিক্ত ব্যবহারে রয়েছে নানা কু-প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন টিকটক,ফেইসবুক, ইউটিউব, গেমে আসক্ত হয়ে পড়াশুনা বিমুখ হচ্ছে শিশু কিশোররা। একি সংগে তাদের পরিপূর্ণ মানুষিক ও শারীরিক বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে এসব ডিভাইস। বাড়ছে অপরাধ প্রবনতাও। ছয় ইঞ্চির এক ডিভাইস যেনো শিশু কিশোরদের ধ্যান জ্ঞান । প্রতিদিন রাত জেগে স্মার্ট ফোনের গেমসে বুঁদ হয়ে থাকে এই শিশু কিশোররা। সামনে বই খাতা কলম রাখা থাকলেও কিন্তু তা থেকে তার নজর কিছুতেই সরছে না। অনলাইনের যুগে শিশুদের ঘারে যেনো অভিশাপ হয়ে এসেছে স্কিন আসক্তি। স্মার্ট ফোন, ট্যাব, ল্যাপটপ কিম্বা কম্পিউটারেই তাদের রাত-দিন পার হচ্ছে। এমনকি খাবার টেবিলে বসেও চলে ফোন চাপাচাপি। এদের বয়স বাড়লেও স্বভাব টা বদলায় না। যে বয়সে বইয়ের পাতা উল্টে নতুন নতুন চ্যাপ্টার ধরার কথা সে বয়সে তারা ব্যস্ত গেমসের লেভেল পার হওয়াতেই। অনেকে আবার বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পরেছে।
ভারেঙ্গা একাডেমি স্কুলের বেশ কয়েক জন
ছাত্র-ছাত্রীর অভিভাবক জানান স্কুল ফাঁকি দিয়ে ফোন নিয়ে পড়ে থাকে সন্তান। আবার ফোন কিনে না দিলেও স্কুল নাওয়া খাওয়া বন্ধ। এমন কি আত্মহত্যার হুমকি দিয়ে আদায় করছে ফোন। অনেকটা নিরুপায় হয়ে ফোন কিনে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবক।
প্রবীণ শিক্ষক এ কে এম আবুল কালাম বলেন সন্তানকে চার দেয়ালের বাইরে মুক্ত হাওয়ায় বেড়াতে নিয়ে যাওয়া সহ নানা কর্মকাণ্ড হতে পারে আসক্তির প্রতিষেধক। তা না হলে স্কিনের আলো শিশুর ভবিষ্যত অন্ধকারে নিয়ে যেতে পারে। সামাজিক বিভিন্ন অবক্ষয়ের কারণ বর্তমানে মোবাইল।
চিকিৎসক মোঃ শাহজাহান আলী খান (ভুট্রো) বলেন অতিরিক্ত মোবাইল আসক্তির কারণে চোখ ও মস্তিষ্কের নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। কিশোর বয়সে যারা মোবাইল আসক্ত হয় তাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা ,খুদা মন্দা, অস্থিরতা, ঘুমের সমস্যা হয়। যে কারণে তাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় । এমনকি শীরের প্রধান অংগ হার্টেও সমস্যা হয়। সর্বপরি শিশুদের শারীরিক ও মানষিক বিকাশের প্রতিবন্ধকতা তৈরি হয়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)
মোঃ হাদিউল ইসলাম বলেন অল্প বয়সে মোবাইল আসক্তির কারনে শিশু কিশোরদের অপরাধ প্রবনতাও বাড়ছে । অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ফ্যান্টাসি কাজ করে উঠতি বয়সী ছেলে মেয়েদের। যার কারনে এই ফ্যান্টাসির বশবর্তী হয়ে অনেক ধরনের ঘটনা সংগঠিত করে থাকে। আমি মনে করি এইটা দেখে দেখে কিন্তু কিশোর গ্যাং এক ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
