হবিগঞ্জ প্রতিনিধি:সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের সাথে হবিগঞ্জ জেলা পুলিশের ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) এ চুক্তি সম্পন্ন হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলি’র পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা এসময় উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগীয় সদর দপ্তরের বহুতল ভবনের নিচতলার সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জ পুলিশের ২০২২-২৩ অর্থবছরের কর্মকাণ্ড সম্বলিত এই চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, সিলেট আরআরএফ কমান্ড্যান্ট মাহমুদুর রহমান পিপিএম, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুরুল ইসলাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স এন্ড ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ জেদান আল মুসা, সিলেট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ফাল্গুনী পুরকায়স্থ প্রমুখ।
