নিজস্ব প্রতিবেদক:: শেখ রাসেল দিবস ও শিক্ষা সপ্তাহ -২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সকাল ১০.৩০ ঘটিকায় বেড়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় বেড়া সরকারি কলেজ। উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক(কলেজ ) নির্বাচিত হয়েছেন বেড়া সরকারি কলেজ এর ICT প্রভাষক জনাব মোঃবাশিরুল ইসলাম ইমরান। ২০১৯ সালেও তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। আজকের অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ,বেড়া সরকারি কলেজ। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ,মো: মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার,বেড়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক টুকু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল হক, চেয়ারম্যান উপজেলা পরিষদ বেড়া। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসার বেড়া।
অনান্য খবর
মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইজিএ) প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন
মহিলা বিষয়ক অধিদপ্তরের (আইজিএ) প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ছহিউল ইসলাম শিপন : মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপজেলা পর্যায়ে…
হবিগঞ্জে হাওর এলাকার প্রাকৃতিক পরিবেশ বিষয়ক দিন ব্যাপী সেমিনার
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরন কার্যক্রম” প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০…
শীঘ্রই একনেক সভায় পাবনার ইছামতি নদী প্রকল্প পাশ হবে- জেলা পরিষদ চেয়ারম্যান
শীঘ্রই একনেক সভায় পাবনার ইছামতি নদী প্রকল্প পাশ হবে- জেলা পরিষদ চেয়ারম্যান পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স…
