নিজস্ব প্রতিবেদক:: শেখ রাসেল দিবস ও শিক্ষা সপ্তাহ -২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ সকাল ১০.৩০ ঘটিকায় বেড়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয় বেড়া সরকারি কলেজ। উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক(কলেজ ) নির্বাচিত হয়েছেন বেড়া সরকারি কলেজ এর ICT প্রভাষক জনাব মোঃবাশিরুল ইসলাম ইমরান। ২০১৯ সালেও তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। আজকের অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ,বেড়া সরকারি কলেজ। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ,মো: মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার,বেড়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক টুকু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেজাউল হক, চেয়ারম্যান উপজেলা পরিষদ বেড়া। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসার বেড়া।
অনান্য খবর
বদলে যাবে মিরপুর বোটানিক্যাল গার্ডেন
মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। ১৯৬১ সালে গোড়াপত্তন হওয়া ২৩০ একর আয়তনের উদ্যানটিতে বিচিত্র প্রজাতির উদ্ভিদের সমারোহ থাকলেও…
আজমিরীগঞ্জে ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের বাঘাইর মাছ
হবিগঞ্জ প্রতিনিধি:সূতার জাল দিয়ে মাছ ধরেই কোনোমতে অভাবের সংসার চলে জেলে মহেন্দ্র দাস ও পরিতোষ দাসের। ঝড় বৃষ্টি উপেক্ষা করেও…
কৃষকদের দোরগোড়ায় বিনামূল্যে সার-বীজ পৌঁছে দিচ্ছে সরকার
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৃষকদের সার আনতে গিয়ে জীবন দিতে হয়েছে।…
