বেড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার পেলেন আব্দুর রশিদ সরদার

শেয়ার করুন:

বেড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার পেলেন আব্দুর রশিদ সরদার

নিজস্ব প্রতিবেদক : পাবনার বেড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার গ্রহণ করলেন ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ সরদার। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরন করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, মাধ্যমিক কর্মকর্তা খবির উদ্দিন ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উল্লেখ্য, সন্ত্রাসের জনপদ নামে সারাদেশেই পরিচিতি রয়েছে ঢালারচর এলাকার। এক সময় শিক্ষাদীক্ষায় পিছিয়ে ছিল এই জনপদের মানুষ। তখন সর্বহারাদের আনাগোনা ছিল। ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদারের উদ্যােগে ও আব্দুর রশিদ সরদারের পরিশ্রমে ঢালারচর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এলাকার মানুষ শিক্ষিত হয়ে উঠছে। ফলে সর্বহারার উৎপাত একেবারে নাই বললেই চলে।
ঢালারচরকে আলোকিত করার পেছনের একজন কারিগর হিসেবে আব্দুর রশিদ সরদার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় স্থানীয়রা আনন্দ প্রকাশ করে বলেন, একদিন তিনি জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হবেন- আমরা সেই স্বপ্ন দেখি।

শেয়ার করুন: