বুলবুল হাসান : পাবনার বেড়ায় জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভুমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়। এবারের ভুমি সেবার প্রতিপাদ্য রাখব নিষ্কন্টক জমি বাড়ি-করব সবাই ই-নামজারি। বৃহস্পতিবার ১৯ মে সকাল ১০ ঘটিকায় সময় উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সবুর আলী, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) মোছাঃ রিজু তামান্না, সহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী , ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ, সাংবাদিক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় সহকারী কমিশনার ( ভূমি ) মোছাঃ রিজু তামান্না বলেন ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে বৃহস্পতিবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেবা সপ্তাহ চলবে ২৩ মে (সোমবার) পর্যন্ত। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এ সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
অনান্য খবর
দেশে জরুরি ব্যবহারে অনুমোদন পেল জনসনের টিকা
করোনাভাইরাস প্রতিরোধে বেলজিয়ামে উৎপাদিত জানসেনের টিকা দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। ষষ্ঠ টিকা হিসেবে ব্যবহারের অনুমোদন…
বঙ্গবন্ধু সেতুতে ৩৪ হাজার পরিবহন পারাপার, টোল আদায় প্রায় তিন কোটি
pi বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। দেশের বৃহৎ এ সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৪ হাজার পরিবহন…
আনসার ভিডিপি গ্রাম প্রতিরক্ষা রুপপুর ইউনিয়ন সমাবেশ
পাবনা জেলার আমিনপুর থানার আনসার ভিডিপি গ্রাম প্রতিরক্ষা রুপপুর ইউনিয়ন সমাবেশ ভবানীপুর দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
