পাবনা থেকে আব্দুল খালেক খান ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের রিলেজিয়াস কমপ্লেক্সের উদোগে ইয়াতিম,প্রবীণ ব্যক্তি, হতদরিদ্র,অবহেলিত নারী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে দোয়া ও ইফতার মাহফিল গত ২৬ এপ্রিল টিএমএসএস রিলেজিয়াস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের রিলেজিয়াস কমপ্লেক্সের চেয়ারম্যান পীর মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার শ্রী সুদীপ কুমার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপনিবাহী পরিচালক ২ মোঃ মতিউর রহমান, উপনিবাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান, টিএমএসএসের রিলেজিয়াস কমপ্লেক্সের উপদেষ্টা আয়েশা বেগম, রিলেজিয়াস কমপ্লেক্সের এম ডি সৈয়দা রাজিয়া বেগম ও পুলিশের ক্রাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ। প্রধান অতিথি এমন আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সমাজের ভালো কাজ করার জন্য তিনি সামর্থবানদের প্রতি আহবান জানান। ইফতার অনুষ্ঠানে প্রায় চার শতাধিক মানুষের মধ্যে ইফতারি সরবরাহ করা হয়। এ সময় আল মেহেদী পারভেজ,এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ,এনজিও কর্মী,টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগন ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনান্য খবর
মেট্রোরেলে ৪৮.২৫ টাকায় উত্তরা থেকে মতিঝিল
দেশের প্রথম মেট্রোরেলে ৪৮ টাকা ২৫ পয়সা ভাড়ার প্রস্তাব করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতি কিলোমিটারে ২ টাকা…
বীর সন্তানদের স্মরণে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। এদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয়…
৫৫ বছরের বেশি বয়সী রোহিঙ্গারা আগে টিকা পাবেন
৫৫ বছরের বেশি বয়সীদের মাধ্যমে রোহিঙ্গাদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের…
