আব্দুল খালেক পিভিএম।।আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়ার আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের আঞ্চলিক নিরীক্ষা প্রধান এজিএম মোঃ আলী আবু রায়হান এর বদলী জনিত বিদায় অনুষ্ঠান ৪ আগষ্ট বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এ উপলক্ষ্যে বিদায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান,বিদায়ী আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা মোঃ আলী আবু রায়হান, শাখা ব্যবস্থাপক এজিএম মোঃ জাহিদুর রহমান ও শাখা ব্যবস্থাপক মোঃ জুলফিকার মতিন প্রমুখ।নিরিক্ষা কর্মকর্তা মোঃ আলী আবু রায়হান বগুড়ার আঞ্চলিক নিরিক্ষা কার্যালয় হতে বদলি হয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রংপুর বিভাগের রংপুর আঞ্চলিক ব্যবস্থপক হিসাবে পদায়ন হওয়ায় এ বিদায় অনুষ্ঠিত হয়।এ বিদায় অনুষ্ঠানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বগুড়া অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী কর্মকর্তা আলী আবু রায়হান এ অঞ্চলে অনেক দিন কাজ কর্ম করতে যে কোন ভুল ভ্রান্তির জন্য উপস্থিত কর্মকর্তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে সকলের কাছে আর্শিবাদ কামনা করেন।
অনান্য খবর
মোমবাতি প্রতীক কি কাশিনাথপুরের ব্যবসায়ীদের আলোকিত করবে?
স্টাফ রিপোর্টার: গত ৫ আগস্টের পর থেকে কাশিনাথপুর বাজারের সংখ্যালঘু ব্যবসায়ীরা যখন কিছু দুর্বৃত্তের চাঁদাবাজির শঙ্কায় ভুগছিলো, তখন হাতে গোনা…
শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পাচ্ছে কাশিনাথপুরের স্কাইলার্ক স্কুল
নিজস্ব প্রতিবেদক : পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে অবস্থিত স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পেতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি…
রোহিঙ্গা ইসু্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির এই আন্তর্জাতিক প্রচেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান হিসেবে গণ্য হচ্ছে। কারণ তিনি ২০১৭…
