এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক,নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে আগামী ২০২৫ শিক্ষা বর্ষ থেকে এলএলবি ও জার্নালিজম এন্ড মিডিয়া বিষয়ে শিক্ষার্থী ভর্তি শুরু উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব বিদ্যালয় মুঞ্জুরী কমিশন এই দুই বিভাগের অনুমোদন দেওয়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত বগুড়ার মমইন পাক এন্ড রিসোর্টের দি ট্রেড সেন্টার কনভেনশন হল রুমে আইনজীবী ও বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য ড. চিত্ত রঞ্জন মিশ্র। অনুঅষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির। তিনি বলেন সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। ফ্যাসিবাদ ঠেকানোর পাহারাদার। অন্য দিকে আইন পেশা সমাজের মহৎ পেশা। সাংবাদিকতা ও আইন পেশা দুইটি চালু করা ইউনিভার্সিটির একটি ভালো উদ্যোগ। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়ার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক। তিনি বলেন সাংবাদিকতা ও আইন দুটি বিষয় সমাজ বির্নিমানে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। এ ইউনিভাসিটিতে এই বিষয় দুইটি চালু করায় তিনি বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথিদের মধ্যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আফজাল হোসেন, ইউনিভার্সিটির বোড অব ট্রাস্টিজের সহসভাপতি ফজলুর রহমান, আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকোত আলম মীর, বগুড়া বার সমিতির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান খান, সেক্রেটারি জহুরুল হক,পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, সিনিয়র আইন জীবী মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান ও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর সুজন-ই ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন। সভাপতি উপাচার্য প্রফেসর ড চিত্ত রঞ্জন মিশ্র বলেন, এই জনপদে একটি বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই পুন্ড্র ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছে। এ অঞ্চলের অস্বচ্ছল পরিবারের মেধাবী সন্তানেররা যাতে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসাবে অংশ নেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি বলেন পুন্ড্র ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ও আইন বিষয় দুটি শুরু করেছে। ফ্যাসিবাদ ও সমাজের অন্যায় অবিচার দূর করার জন্য গণমাধ্যমকে বেশি ভূমিকা থাকতে হয়। এ দেশে ফ্যাসিবাদের মাথা চারা দেওয়ার ক্ষেত্রে গনমাধ্যমের যথাযথ ভূমিকা ছিল না। তিনি যার যার অবস্থান থেকে এ প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটির সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক মন্ডলী, টিএমএসএসের উপদেষ্টা, পর্ষদ পরিচালক, উধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আব্দুল হান্নান, নানা শ্রেণির মানুষ, বগুড়ায় কর্মরত প্রায় দুই শত জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
