এম এ খালেক খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ প্রোগ্রাম অফিসার এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট-লাইট ইঞ্জিনিয়ারিং মুহাম্মদ খালিদ আমিনুল হাসান।এসইপি প্রকল্পের আওতায় স্থাপিত মডেল ওয়ার্কশপ মেসার্স জয় মেটাল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিদর্শন কালে তিনি উদ্যোক্তার সাথে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক আলোচনা ও মতবিনিময় করেন।এসময় তিনি কারখানার পরিবেশ উন্নয়ন ও শ্রমিক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ তৈরির উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের বাজারজাত করণ ও ভবিষ্যতে করণীয় বিষয়ে পরামর্শ দেন।পরিদর্শনকালে পিকেএসএফ এর এ্যাসিসটেন্ট প্রোগ্রাম অফিসার একাউন্টস্ এন্ড ফাইন্যান্স মোঃ সামছুল করিম ফয়সাল,গাক এর সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার সরদার জিয়া উদ্দিন ও প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেয়।এ সময় গাকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,এনজিও কর্মী,বিভিন্ন উদ্যোক্তা,মালিক,শ্রমিক ও বিভিন্ন পেশাদার ব্যবসায়ী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
