বগুড়ায় আফসানা হায়দার মমের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনে শুকরানা ও দোয়া অনুষ্ঠিত

শেয়ার করুন:
বগুড়ায় আফসানা হায়দার মমের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনে শুকরানা ও দোয়া অনুষ্ঠিত

এ কে খান :

দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও টিএমএসএস’র আজীবন সদস্য বর্তমান তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক টি.এম. আলি হায়দার-এর জ্যেষ্ঠ কন্যা আফসানা হায়দার মম সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত ভালো ফলাফল অর্জন করে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছেন। তার এই অসাধারণ সাফল্যে শুকরানা জ্ঞাপন ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এক দোয়া মাহফিল ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ১২ জুলাই বগুড়ার টিএমএসএস বিনোদন জগতে আয়োজিত এই অনুষ্ঠানে আফসানা হায়দার মমের সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন, শিক্ষক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মমের এই সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তার দীর্ঘায়ু ও আরও বড় সাফল্যের জন্য বিশেষ দোয়া করা হয়। মমের বাবা টি.এম.আলি হায়দার তার বক্তব্যে মেয়ের সাফল্যে অত্যন্ত আনন্দ ও গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, “মম ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ও যত্নশীল ছিল। তার এই ফলাফল আমাদের সকলের জন্য আনন্দের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করি।” টিএমএসএস-এর পক্ষ থেকে আগত অতিথিরা আফসানা হায়দার মমকে অভিনন্দন জানান এবং তার মেধার প্রশংসা করেন। তারা বলেন, মমের এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আগত অতিথিরা আফসানা হায়দার মমের হাতে ফুলের তোড়া ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। মম তার এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক, দাদা, দাদী এবং মুরুব্বিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সে জানায়, ভবিষ্যতে সে আরও ভালো ফল করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। দোয়া মাহফিল শেষে সকলের মধ্যে মিষ্টি বিতরণ এবং ভোজের আয়োজন করা হয়। আফসানা হায়দার মমের এই সাফল্য তার পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের শুভকামনা অব্যাহত রয়েছে। উল্লেখ্য আফসানা হায়দার মম বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বর্তমান যুগের আলোকবর্তিকা, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম মম এর দাদী ও বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক এবং টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা প্রফেসর আনসার আলী তালুকদার তার দাদা। মম এর কৃতিত্বের সহিত ভালো ফলাফল অর্জন করায় তার দাদী অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম অত্যন্ত আনন্দিত এবং তিনি সকলের কাছে মম এর জন্য দোয়া কামনা করেন। এ অনুষ্ঠানে টিএমএসএস রিলেজিয়াস কমপ্লেক্সের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, টিএমএসএসের পরিচালক, উপদেষ্টা, উর্ধ্বতন কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মম এর এমন কৃতিত্বের জন্য পাবনা থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার এর পাবনা জেলা প্রতিনিধি ও টিএমএসএসের উপদেষ্টা এম এ খালেক খান পিভিএম-সেবা তাকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন: