পাবনা প্রেসক্লাবে কবি দম্পতির কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

পাবনা প্রেসক্লাবে কবি দম্পতির কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
শেয়ার করুন:

এ কে খান :

পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে পাবনার কবি  দম্পতি কবি ডাঃ ইফতেখার মাহমুদ এর ১ম কাব্যগ্রন্থ “ফুল ফোটার দিনে এসো” ও কবি কোহিনুর আক্তার শিউলীর ২য় কাব্যগ্রন্থ” প্রকৃতি প্রাণের সঞ্চার”এর প্রকাশনা উৎসব ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি কোহিনূর আক্তার শিউলি। পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত থেকে কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ও নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ও মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের এমডি আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ও পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে কবি ডাঃ ইফতেখার মাহমুদ তাঁর রচিত কাব্যগ্রন্থের প্রেক্ষাপট সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহবুব আলম। মোড়ক উন্মোচন অনুষ্ঠান নানা শ্রেণির মানুষ, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নির্বাচিত সদস্যসহ পাবনায় কর্মরত ইলেকট্রনিক ও নানা প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: