পাবনার বেড়ায় এক গৃহবধুর এক (২৫) অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে দ উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ঢলগাড়িয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ঢলগাড়িয়া বিলের পানিতে রবিবার সকালে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে বেড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত নারীর স্বামীর বাড়ী নতুন ভারেঙ্গা গ্রামে।বেশ কয়েক বছর ধরে স্বামী রবিউল ইসলামের সাথে নতুন ভারেঙ্গা গ্রামে নসবাস করছে। পুলিশের ধারণা কে বা কারা তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে পানিতে ফেলে দেয়। এ ঘটনায় বেড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বেড়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
