পাবনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়

পাবনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
শেয়ার করুন:

পাবনা প্রতিনিধি :

পাবনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার ১৫ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম, দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক ও পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের সভাপতি সোহেল রানা বিপ্লব, দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, মাই টিভির জেলা প্রতিনিধ আব্দুল নাহিদ মিয়া, দৈনিক উন্নয়নের কথা সম্পাদক আবুল হাশেম, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার শামীম আহমেদ, সাপ্তাহিক ক্রাইম পেট্রলের জেলা প্রতিনিধি কামরুজ্জামান টিপু, অগ্রযাত্রা টিভি পাবনা জেলা প্রতিনিধি সেলিম মাহমুদ, স্বতঃকন্ঠের বার্তা সম্পাদক শিউলি আক্তার, আজকের দর্পণের জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স প্রমুখ। সাংবাদিক নেতারা বলেন, এখনও জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা মিটিংয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিতি খুবই দুঃখজনক। দেশ ও জাতির কল্যাণে পাবনার সকল উন্নয়নের কর্মকান্ড এগিয়ে নিতে ও দ্রুত পদক্ষেপ নিতে জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। বিগত দিনগুলোতে গণমাধ্যমের টুটি চেপে ধরা হয়েছে, এ বিষয় থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সুপারিশ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, দৈনিক দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক বিপ্লবী সময়ের জুনিয়র চিফ রিপোর্টার সালমান রানা, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার সিয়াম আহমেদ, দৈনিক লাল-সবুজের দেশ জেলা প্রতিনিধি নাহিদুজ্জামান, দৈনিক বিপ্লবী সময়ের স্টাফ রিপোর্টার মানিক হোসেন প্রমুখ।

শেয়ার করুন: