পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শেয়ার করুন:

এ কে খান :

পাবনা জেলার চাটমোহর উপজেলা সদরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রেন্ডলী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর বালুচর খেলার মাঠে ২৬ অক্টোবর শনিবার বিকালে এ ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও খেলোয়ারদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ। অন্যদের মধ্যে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, সাবেক সাংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য দেন। প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। খেলায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় আলফাজ, বেলাল সহ অনেকে অংশ নেয়। খেলায় ঢাকার মিরপুরের সোনালী অতীত ক্লাব ২-১ গোলে চাটমোহর অতীত ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। মিরপুর সোনালী অতীত ক্লাবের এনামুল ও আফজাল ২ টি গোল করেন। চাটমোহরের সোনালী অতীত ক্লাবের পক্ষে ১টি গোল পরিশোধ করেন রিয়াদ। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এ সময় নানা শ্রেণির মানুষ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: