————————————–
গত রবিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে একদল দুস্কৃতিকারী দক্ষিণ রাঘবপুরস্থ পাবনা জেলা বিএনপির সদস্য মাহমুদুন্নবী স্বপন ও জেলা যুবদলের সাবেক সহ প্রচার সম্পাদক বাহার হোসেনের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বি এন পির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড. মাসুদ খন্দকার।এক বিবৃতিতে তারা এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।।।প্রেস বিজ্ঞপ্তি।।
