নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নপম ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে ১০০০ গাছের চারা বিতরণ করেছে। সবুজ পরিবেশ নির্মাণের অংশ হিসেবে সংগঠনটি পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন এবং বেড়া উপজেলার মাশুন্দিয়া ইউনিয়নের মোট ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮৫০ টি গাছের ছাড়া উপহার হিসেবে বিতরণ করেছে। এছাড়া নপম সদস্য, শুভার্থী এবং ভ্যানশ্রমিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়। গত সেপ্টেম্বর হতে শুরু করে নভেম্বরের প্রথম সপ্তাহ অবধি চলে এই কার্যক্রম। বিতরণকৃত বনজ ও ঔষধী গাছের চারা এলাকার পরিবেশে ভারসাম্য আনয়ন এবং নানা রকম রোগ বালাই মুক্ত করতে ভূমিকা রাখবে বলে, আশাবাদ ব্যক্ত করেন নপম সেক্রেটারি সন্দ্বীপ ঘোষ। তিনি জানান, আমরা কেবল গাছের বিতরণ করেই দায়িত্ব শেষ করিনি। শিক্ষার্থীদের গাছের পরিচর্যা করার জন্য উদ্বুদ্ধ করেছি। তারা যদি পরিচর্যা করে বেড় তুলতে পারে আগামি বছরে পুনরায় তাদের উপহার স্বরূপ গাছের চারা দেওয়া হবে, জানিয়েছি। এতে তারা উৎসাহ বোধ করেছে।
অনান্য খবর
বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ কোরিয়ার কিয়ংডং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস পরিচালিত বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি…
পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যের কুশপুত্তলিকা দাহ
পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যের কুশপুত্তলিকা দাহ নিজস্ব প্রতিবেদক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম…
বগুড়ায় টিএমএসএসের এসইপি প্রকল্পের অটোমোবাইল প্রকল্পের উদ্যোক্তাদের মধ্যে পরিবেশ বান্ধব উপকরন বিতরণ
এম এ খালেক খান পিভিএম : বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবতন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা…
