আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন ৬ খুলনা ডোমেইনের কুষ্টিয়া জোনের অধীন ঝিনাইদহ জেলার সদর উপজেলার ডাকবাংলা নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।ঝিনাইদহ জেলার সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২৬/৭/২২ তারিখ ডাকবাংলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাধুহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নজির হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জেএম রবিউল ইসলাম ও ডাকবাংলা ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ আল আসাদ।প্রধান অতিথি মোহাম্মদ নজির হোসেন এ শাখার কর্ম এলাকায় বিশেষ কার্যক্রম চিহ্নিত করে কর্ম কৌশল গ্রহণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। অন্যদের মধ্যে টিএমএসএসের অপারেশন ৬ খুলনা ডোমেইনের, ডোমেইন প্রধান উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক,সহকারী ডোমেইন প্রধান আরিফুর রহমান,কুষ্টিয়া জোন প্রধান মোঃ মাহবুবুর রহমান,এরিয়া প্রধান মোঃ আবু বকর সিদ্দিক ও ডাকবাংলা নতুন শাখার প্রধান মোঃ আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন০।নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন টিএমএসএসের অপারেশন ৬ খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক।তিনি কর্মক্ষেত্রে সকল কর্মকর্তাদেরকে বর্তমান যুগের বাস্তব অবস্থার সাথে তালমিলিয়ে যুগোপযোগী হয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।এ নতুন শাখার ২৬জন নবাগত সদস্যদের মধ্যে ১৬ লাখ ১হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আব্দুল খালেক পিভিএম তারিখ ২৬/৭/২২,পাবনা।
অনান্য খবর
ঘুরছে বাংলা কারের চাকা, ৮ লাখেই নতুন মডেল
নিজস্ব নকশায় গাড়ি তৈরি করছে হোসেন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘বাংলা কারস লিমিটেড’। নারায়ণগঞ্জের পঞ্চবটিতে ইতোমধ্যে দেড় শতাধিক গাড়ি তৈরি করে…
আট মামলায় জামিন নিয়ে কারামুক্ত শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী
শেরপুর জেলা প্রতিনিধি :আট মামলায় জামিন নিয়ে কারামুক্ত হয়েছেনশেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী। আজ ৪ ফেব্রুয়ারী রাতে শেরপুর…
শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্লান (২১০০ সাল) অনুমোদন
জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে পানিসম্পদ ব্যবস্থাপনা, খাদ্য ও পানির নিরাপত্তা এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তৈরি হওয়া শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা বা…
