জাবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা, কমেছে ক্রাইটেরিয়া, আবেদন শুরু…
আসিফ সরকার, জাবি প্রতিনিধি::
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তির জন্য বিভিন্ন ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময়ে নির্ধারিত তারিখ অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পূর্বের নিয়ম অনুযায়ী, এবারও শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এছাড়াও কমিয়ে আনা হয়েছে ইউনিট ভিত্তিক ক্রাইটেরিয়া।
পোষ্য কোটার বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
