উপ-মহাপরিচালক রফিকুল ইসলামের নাটোর দূর্গা মন্দির পরিদর্শন

শেয়ার করুন:

এ কে খান :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার সদর দপ্তরের উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম বিভিএম, পিভিএমএস ১১ অক্টোবর শুক্রবার সারাদিন ব্যাপী নাটোর জেলার বিভিন্ন উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করেন। উপ-মহাপরিচালক পূজা মন্ডপে পৌঁছালে মন্ডপ কমিটির পক্ষ থেকে তাঁকে স্বাগতম জানানো হয়। পরিদর্শনে তিনি পূজা মন্ডপে আইন-শৃংখলা রক্ষার নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সাথে তাদের  কার্যক্রমে নিয়ে মতবিনিময় করেন। তিনি আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে নানা দিক নির্দেশনা দেন। পূজা মন্ডপে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার ভিডিপি সদস্যদের তিনি নানা মুখী কর্মতৎপর ও সতর্ক থাকতে নির্দেশ দেন। এছাড়াও তিনি পূজা মন্ডপ কমিটির সদস্যদের সাথেও আইন শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনরত আনসার ভিডিপি সদস্যদের কর্মতৎপরতা নিয়ে মতবিনিময় করেন। উপ-মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পূজা মন্ডপের নিরাপত্তায় সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন নির্দেশনা প্রতি পালনের বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তা যথাযথা পালন করার জন্য দায়িত্বরতদের প্রতি আহবান জানান। উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) নাটোর পৌর সভার নাটোর নীচা বাজার শ্রীমন মহাপ্রভুর দূর্গা মন্দির, বৈকালী সংঘ দূর্গা মন্দির, জয়কালি বাড়ি দূর্গা মন্দির ও বোনপাড়া বড়াই গ্রাম দূর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব পালন সম্পর্কে খোঁজ খবর নেওয়ায় পূজা উৎযাপন কমিটির সদস্যরা উপ-মহাপরিচালক মোঃ রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) এর সাথে উপস্থিতি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাটোর জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ, সহকারি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জাহিদ হোসেন, নাটোর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আমিনুল হক ও প্রশিক্ষক কনক কুমার দত্ত প্রমুখ। উল্লেখ্য উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভিন্ন জেলার পূজা মন্ডপে আইন-শংখলা রক্ষায় নিয়োজিত আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তা কার্যক্রম নিয়মিত সরেজমিনে পরিদর্শন করছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট জেলার, জেলা কমান্ড্যান্ট, সহকারি জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার নানা দিক নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা মন্ডপের আইন-শৃংখলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত ব্যাটালিয়ান আনসার সদস্যদের নিয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সেরও নানা দিক-নির্দেশনা দেন। এ বছর নাটোর জেলার সকল উপজেলার পূজা মন্ডপে ৬৭ জন পিসি, ৩৪৮ জন এপিসি, ১১১১ জন পুরুষ আনসার ভিডিপি ও ৬৯৬ জন মহিলা আনসার- ভিডিপি সহ মোট ২২২২ জন আনসার ভিডিপি সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। পরে উপ-মহাপরিচালক নাটোর জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পূজা মন্ডপে নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: