উন্নয়নের অগ্রযাত্রায় চাকলার চেয়ারম্যান ইদ্রিস আলী

শেয়ার করুন:

উন্নয়নের অগ্রযাত্রায় চাকলার চেয়ারম্যান ইদ্রিস আলী


বুলবুল হাসান : শুক্রবার ৪ ঠা মার্চ বেড়ার চাকলা নতুন বাজারের খাল ভরাট কর্মসূচি আওতায় বালি ফেলে এলাকার সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে চান চাকলা ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার। এলাকাবাসী ও বাজার কমিটির দুর্ভোগের কথা চিন্তা করে সাধারণ জনগণকে সাথে নিয়ে চাকলা নতুন বাজারের উন্নয়নে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কাজ শুরু করেন। এ সময় এলাকাবাসী কে নিয়ে দোয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার বেড়া উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।চাকলা ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা ফারুক হোসেনকে পরাজিত করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক “ঘোড়া” প্রতীক নিয়ে নির্বাচনে বিজয় লাভ করেন ইদ্রিস আলী সরদার।
নবনির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার বলেন এলাকার সকলের অংশ গ্রহণের মাধ্যমে চাকলা ইউনিয়নের উন্নয়ন করা হবে।

শেয়ার করুন: