এ কে খান :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবাগত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি আনসার ও ভিডিপির চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় পরিদর্শন করেন।
মহাপরিচালক ১৬ অক্টোবর চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে চট্টগ্রাম রেঞ্জ কমান্ডার ও রেঞ্জের অন্যান্য কর্মকর্তাগন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মহাপরিচালক কে রেঞ্জের পক্ষ থেকে গার্ড সালাম প্রদান করা হয়। গার্ড সালাম শেষে কনফারেন্স হল রুমে চট্টগ্রাম রেঞ্জ কমান্ডার কর্তৃক মহাপরিচালক কে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আভিযানিক ও অপারেশনাল বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম বিভাগের সকল জেলা কমান্ড্যান্ট, ইউনিট প্রধান ও ব্যাটালিয়ান কমান্ডার প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে মহাপরিচালক চট্রগ্রাম রেঞ্জে অবস্থিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় আনসার ও ভিডিপির চট্টগ্রাম রেঞ্জ কমান্ডার মহাপরিচালক এর সাথে উপস্থিত ছিলেন।
