৭ নভেম্বরের চেতনায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান:
জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকা মহানগর উত্তরের আলোচনা সভা অনুষ্ঠিত
আঃ খালেক খান :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ নভেম্বর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনা ও পরামর্শে সংগঠনের দেশব্যাপী সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল বিপ্লব, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ড. সিরাজুল ইসলাম, সহসভাপতি আরিফুল উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, মোহাম্মদ জানে আলম চৌধুরী, লুৎফুন নাহার সিরাজী, মো. হেমায়েত হোসেন সোহরাব ও হাসান মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান খন্দকার, সহসাংগঠনিক সম্পাদক বারিশ আদিত্য ও মো. মাইদুল ইসলাম, সহ-অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক দেবব্রত সাহা, প্রশিক্ষণ ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মনিরুজ্জামান মিন্টু, পেশাজীবী বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মাসুম, সহ-জনসংযোগবিষয়ক সম্পাদক মো. জমিরুল হক চৌধুরী ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আশরাফুজ্জামানসহ মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, তুরাগ, ভাটারা, বিমানবন্দর, উত্তরখান ও দক্ষিণখান থানা কমিটির নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন।তাঁরা বলেন, ঐতিহাসিক এ দিবসের চেতনা ধারণ করে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হতে হবে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার দিকনির্দেশনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে ঢাকা মহানগর উত্তরসহ সারা দেশের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভা থেকে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে ঐক্য, সংহতি ও দেশপ্রেমকে সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
সবার আগে বাংলাদেশ।
