ভিসা ইস্যু করার জন্য রোমানিয়া থেকে ছয় সদস্যের একটি কনস্যুলার দল আগামী মাসে ঢাকা আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের এক বার্তায় এ কথা বলা হয়েছে। ওই বার্তায় বলা হয়, অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কনস্যুলার দল তিন মাসের জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চে তারা ঢাকায় আসবে এবং প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন করা আছে। তাদের স্থানীয় সহযোগিতার প্রয়োজন হবে। উল্লেখ্য, ঢাকায় রোমানিয়ার দূতাবাস নেই এবং এ সংক্রান্ত কার্যক্রম দিল্লি থেকে পরিচালনা করা হয়। গত অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং এরপরে এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয় রোমানিয়া।
অনান্য খবর
বিশ্ব শান্তি বজায় রাখতে সহায়তা করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি বজায় রাখায় তার দৃঢ়প্রত্যয় পুনর্ব্যক্ত করে বলেছেন, এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা যে, বাংলাদেশ সব সময়…
মুজিববর্ষে আলোকিত করেছি প্রতিটি ঘর : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে আমরা প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে পারলাম, এটাই হচ্ছে সব থেকে বড়…
আগামী সপ্তাহে আরও ৫০ লাখ টিকা আসছে
আগামীকাল শনিবার (১৭ জুলাই) চীন থেকে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসছে। এছাড়া সোমবার (১৯ জুলাই) জাতিসংঘের কোভ্যাক্সের মাধ্যমে…
