হবিগঞ্জ প্রতিনিধি:-হবিগঞ্জের মাধবপুরে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে মাধবপুর থানার এসআই( নিঃ)মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা সহ মাদকের সাথে জড়িত এক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যবসায়ী হলেন- মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র মোঃ আব্দুল বাছির (৩৪)। মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(গ/৪১ ধারায় থানায় মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অনান্য খবর
রাণীশংকৈল বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিরিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ তিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও অভিভাবক…
প্রথম দিনে মডার্নার টিকা নিলেন ২৬ হাজার ৬৯০ জন
দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস প্রতিরোধী যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দেশের ১২ সিটি করপোরেশনে এই টিকা…
বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে কলকাতার বইমেলা
এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। পাবলিশার্স অ্যান্ড…
