হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জেরলাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । বৃহস্পতিবার (১৪জুলাই) বিকেলে স্থানীয় বুল্লাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হৃদয় সূত্রধরের সহযোগিতায় লাইসেন্সবিহীন মোটর যান, বুল্লা বাজার ব্রিজের উপর অবৈধভাবে পার্কিং,এবং মানুষের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট ও মালামাল রেখে জনগণের চলাচলের অসুবিধা সৃষ্টিসহ নানাবিধ বেআইনী কর্মকাণ্ড ও অপরাধের জন্য ১৪টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সর্বমোট ১২হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ।এসময় ব্রিজের ও রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন জানান, সংশ্লিষ্টদের বুল্লা বাজার ব্রিজের উপর গাড়ি পার্কিং না করতে এবং রাস্তার পাশে জনগণের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট স্থাপন না করতে নির্দেশনা দেয়া হয়। আইনশৃঙ্খলারক্ষার্থে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ।
অনান্য খবর
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৬ লাখ মানুষ
দেশে এ পর্যন্ত প্রায় ২৬ লাখ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৫ লাখ…
তথ্য প্রযুক্তির সহজলভ্যতা, সরকারি সেবায় সুবিধা পাচ্ছে দেশবাসী
সরকারি সেবা সহজ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশ গঠন করার মাধ্যমে সরকারি সেবা…
