প্রশাসনের তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।বুধবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে একই বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এমদাদ উল্লাহ মিয়ানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরীন আফরোজকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।অপর এক প্রজ্ঞাপনে তিন জন সচিবের দফতর বদল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর মধ্যে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে।এছাড়াও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশিদকে পরিকল্পনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। খবর: বাসস
অনান্য খবর
মিয়ানমারের ব্যাপারে সর্বোচ্চ সংযম দেখাচ্ছে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
লন্ডনে লেবার পার্টি নেতার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিয়ানমারে সংঘাতের প্রভাব বাংলাদেশের অভ্যন্তরে পড়ার পরও বাংলাদেশ সর্বোচ্চ সংযম…
জাহাজ ভাঙা শিল্পে বিশ্বের শীর্ষ স্থানে বাংলাদেশ
জাহাজ ভাঙা শিল্পে (জাহাজ রিসাইকেল বা পুনর্ব্যবহার উপযোগী করা) আবারো বিশ্বের শীর্ষ স্থান অর্জন করেছে বাংলাদেশ। গত বছর বিশ্বের…
বাংলাদেশী ছাড়া কাউকে ঢুকতে দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী
ভারত সীমান্ত দিয়ে কিছু মানুষকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা হচ্ছে বলে স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএসএফের পুশইনে…
