শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর সদরের পয়েস্তিরচরে অগ্নিকাণ্ডে এক বাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডে কামারেরচর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার ফিরোজা বেগম (৭০) ও শিশু শরিফ (৭) সহ দুইজন নিহত হয়েছে এবং চারটি গরু মারা গেছে। আজ ভোরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই গ্রামের মোঃ আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচর গ্রামে মোঃ আমান উল্লাহ মন্টুর বাড়ীতে আজ ২৭ ফেব্রুয়ারী ভোরে অগ্নকান্ডের সূত্রপাত হয়। এসময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর ভস্মীভূত হয়। এতে কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৭ বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করে এবং আশঙ্কা জনক অবস্থায় শরিফের দাদি ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে তার মৃত্যু হয়। এঘটনায় ৪টি গরু মারা যায়।কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে বলে জানান শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনার নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনান্য খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাষ্টারস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সাধারণ সভা ও পুনমিলনী অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আঃ খালেক পিভিএম। রাজশাহী বিশ্ববিদ্যালয় মাষ্টারস এসোসিয়েশন আরইউএমএ কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও পুনমিলনী অনুষ্ঠান রাজশাহী…
২০ হাজার ৫২৫ কোটি টাকার প্রকল্প ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ অনুমোদন
উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী…
লকডাউনে আবারও ৩৩৩ নম্বরে কল করলে মিলবে ত্রাণ
দেশের ৬৪টি জেলার অনুকূলে করোনা সংক্রমণের ফলে ঘোষিত ‘লকডাউনে’ দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে…
