লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত
শেয়ার করুন:

লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত
এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন (৩৪ বিএন)-এ ২৬তম ও ২৭তম ব্যাচের ১০ সপ্তাহ মেয়াদি নবীন সিপাহিদের পরিচিতিমূলক প্রশিক্ষণের সমাপনী কুজকাওয়াজ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাটালিয়ান কর্তৃক ২মে শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে নবীন সিপাহিরা শৃঙ্খলাবদ্ধ প্যারেডসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম প্রদর্শন করেন। নবীন সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী দিনে এ সকল কার্যক্রম দেখে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। মনোমুগ্ধকর এই কুজকাওয়াজ প্যারেড গ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ  উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। প্যারেড শেষে প্রধান অতিথি নবীন সিপাহিদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। প্রধান অতিথি তার বক্তব্যে নবীন সিপাহিদের দক্ষতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন ও তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ৩৪ ব্যাটালিয়ানের পরিচালক মোঃ কামারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম ও কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানি কমান্ডার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, সংগঠনের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা, ব্যাটালিয়ান সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নবীন সিপাহিদের পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তিন জন শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থীকে পুরস্কৃত করেন।

শেয়ার করুন: