মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃকআগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম(৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি। এছাড়াও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামি২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং এ বিষয়ে তিনি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
অনান্য খবর
যুক্তরাজ্যে ২০২৭ পর্যন্ত জিএসপি পাবে বাংলাদেশ
যুক্তরাজ্যে ২০২৭ সাল পর্যন্ত অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) পাবে বাংলাদেশ। বুধবার রাজধানীর বারিধারার নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য…
অর্থনীতি সচল রেখেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার চিন্তা করছে সরকার
শীতকালে বাংলাদেশে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা এলে অর্থনীতির চাকাকে সচল রাখে কর্মপরিকল্পনা করতে যাচ্ছে সরকার। করোনা সংক্রমণ আরেক…
কোটি নাগরিক পেয়েছেন ই-নামজারির সেবা : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, গত ১ জুলাই থেকে সারা দেশে ই-নামজারি কার্যক্রম শুরুর পর ৪৮৫টি উপজেলা ভূমি অফিস ও সার্কেল…
