রাজপথ যার ঠিকানা, দলের প্রতি আনুগত্য যার পরিচয়

রাজপথ যার ঠিকানা, দলের প্রতি আনুগত্য যার পরিচয়
শেয়ার করুন:

ফেরদৌস তপন, প্রতিনিধি এবিসি বার্তা::

১৭ বছরের ত্যাগ ও সংগ্রামের প্রতীক রইজ উদ্দিন আহমেদ। বেড়া উপজেলার রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র এবং ত্যাগী নেতৃত্বের অনন্য প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় নেতা, বেড়া উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ । গত ১৭টি বছর ধরে নানামুখী রাজনৈতিক নির্যাতন, জুলুম ও প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি দমে যাননি। আদর্শের প্রশ্নে আপসহীন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তৃণমূল পর্যায়ে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।তিনি কেবল একজন নেতাই নন, বরং সংকটে কর্মীদের আশ্রয়স্থল এবং রাজপথের এক পরীক্ষিত সৈনিক। দীর্ঘদিনের এই রাজনৈতিক লড়াইয়ে ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দলের প্রতি যে অবিচল আনুগত্য তিনি দেখিয়েছেন, তা আজ বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম।বর্তমান সময়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর লক্ষ্য আরও সুদূরপ্রসারী। তিনি কেবল একটি শক্তিশালী রাজনৈতিক দলই গঠন করতে চান না, বরং তাঁর প্রিয় জন্মভূমি বেড়া উপজেলাকে একটি শান্তিময়, নিরাপদ এবং আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চান।বিশেষ করে তরুণের ভবিষ্যৎ ধ্বংসকারী মাদক এবং সমাজের শান্তি বিনষ্টকারী সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি এক কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর মূল লক্ষ্য—বেড়া উপজেলাকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত ও মাদকযুক্ত একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলে জনগণের দোরগোড়ায় শান্তির বার্তা পৌঁছে দেওয়া।এই মহৎ ও জনকল্যাণমুখী মিশনকে বাস্তবে রূপদান করতে এবং বেড়া উপজেলার সর্বস্তরের মানুষের মুখে হাসি ফোটাতে তিনি উপজেলার সকল সাধারণ মানুষ, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতা-কর্মীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেছেন। আসুন, আমরা সবাই মিলে এই ত্যাগী ও দূরদর্শী নেতার হাতকে শক্তিশালী করি এবং একটি সুন্দর, নিরাপদ বেড়া উপজেলা গঠনে তাঁর পাশে দাঁড়াই। বেড়া উপজেলার সর্বস্তরের  জনগন অধীর আগ্রহে অপেক্ষা করছে  এই নেতৃত্বের জন্য।

শেয়ার করুন: