পাবনা থেকে আব্দুল খালেক খান :: উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগম টিএমএসএসে কর্মরত কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। সম্প্রতি বগুড়ায় টিএমএসএসের প্রশিক্ষণ হল রুমে সংস্থার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তাদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা গুলি বলেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি উপকার ভোগী সদস্যদের সাথে আচার আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি ঋণ বিতরন,খেলাপি,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিযোগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন। প্রফেসর ড হোসনে আরা বেগমের সবাই কে নতুন অর্থ বছরে সংস্থার কর্মপরিধি সম্প্রসারণ করার জন্য আহবান জানান।সদস্যদের মধ্যে ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন,সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তা নির্দেশ দেন। এসময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান ও নিবাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
লিঙ্গ সমতার জন্য নারী নেতৃবৃন্দের নেটওয়ার্ক গঠন জরুরী
বিশ্ব নেতাদের সামনে ৩ প্রস্তাব প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতৃবৃন্দের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ…
সেনাবাহিনী বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে
চট্টগ্রামে ১০ সেনা ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোন জাতীয় প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ…
পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
মোঃ লাতিফুর রহমান লিমন (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি — “ দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ের…
