আব্দুল খালেক পিভিএম ।।উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস পরিচালিত নার্সিং কলেজের নতুন শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান ২আগষ্ট বগুড়ায় অধ্যাপক ডা: একেএম মাসুদুর রহমান হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের ১৪তম ব্যাচ,ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ৭ম ব্যাচ, বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সের ১১তম ব্যাচ ও বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক কোর্সের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডীন ও নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ রবিউল ইসলাম শাহ।গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।বক্তারা বলেন,নার্সিং সেবার মাধ্যমে দেশে এবং বিদেশে চাকরির সুযোগ রয়েছে।সে সুযোগ গ্রহণ করতে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে উঠতে হবে। নার্সিং পেশার মর্যাদা ও অবদান এখন সর্বজন স্বীকৃত।নার্সিং শিক্ষা অর্জন করে এখন উচ্চতর ডিগ্রীসহ পিএইচডি করার সুযোগ তৈরী হয়েছে। টিএমএসএস নার্সিং কলেজের অধ্যক্ষ রাবেয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ড.মোঃ ফয়জুর রহমান,বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ মনজুর হোসেন,রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ রিজিয়া খাতুন, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক রোটারিয়ান ডা:মোঃ মতিউর রহমান,বগুড়া নার্সিং কলেজের প্রভাষক নাজমা বেগম ও টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের ডোমেইন প্রধান ডা.এ এইচএম আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সহকারী পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম।অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,বিভিন্ন বর্ষের নার্সিং শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনান্য খবর
৪১ হিজরিতে মুয়াবিয়ার নির্দেশে আহলে বাইত’র ওপর অভিসম্পাত প্রদানের হুকুম কার্যকর করা হয়
৪১ হিজরিতে মুয়াবিয়ার নির্দেশে আহলে বাইত’র ওপর অভিসম্পাত প্রদানের হুকুম কার্যকর করা হয় যাঁদের উপর দরুদ শরিফ না পাঠ করলে…
ডেল্টাসহ করোনার ১১ ভ্যারিয়েন্টে কার্যকর ‘বঙ্গভ্যাক্স
সারা বিশ্বে ডেল্টাসহ করোনাভাইরাসের ১১টি ভ্যারিয়েন্ট মোকাবিলা করতে সক্ষম বাংলাদেশে তৈরি ‘বঙ্গভ্যাক্স’ টিকা। এমনটাই দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক…
ঢাবি শিক্ষার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কেন্দ্র উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের দ্রুত এনআইডি প্রাপ্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পরিচয়পত্র…
