মোঃ লাতিফুর রহমান লিমন (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি — “ দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অফিস চত্তরে কেক কেটে এই দিবসের শুভ উদ্বোধন করা হয়।সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস অত্যাধুনিক যন্ত্রপাতি প্রদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায় প্রমুখ। ১৫ নভেম্বর হতে ১৭ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ চলবে।
অনান্য খবর
মুক্তবাণিজ্যে যাচ্ছে বাংলাদেশ-ভারত
দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে একটি কার্যকর মুক্তবাণিজ্য সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন বাংলাদেশ ও ভারতের নীতিনির্ধারণী পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এ…
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কমায় উচ্চ রক্তচাপ ঝুঁকি
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিশেষ করে মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট ও লবণ গ্রহণের কারণে বাংলাদেশের জনগণের মধ্যে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি এবং মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং অতিরিক্ত…
দক্ষিণাঞ্চলের ৬ জেলায় যোগাযোগে সাফল্য
দক্ষিণাঞ্চলের ৬ জেলায় পল্লী যোগাযোগসহ নানামুখী উন্নয়ন অবকাঠামো নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণে চলতি অর্থবছরে প্রায় ১ হাজার ৫৫০ কোটি…
