পাবনা পুলিশ সুপারের হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন

পাবনা পুলিশ সুপারের হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন
শেয়ার করুন:
পাবনা পুলিশ সুপারের হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন
এ কে খান, পাবনা ব্যুরো :
পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ পাবনার অদূরে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন। রোববার ১২ জুলাই অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি ফাঁড়ির সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণকে প্রদত্ত পুলিশি সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ির বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, আধুনিক, দক্ষ ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি সেবাপ্রত্যাশীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার নির্দেশনা দেন। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে নারী, শিশু, বয়স্ক ও সেবাপ্রত্যাশী সাধারণ মানুষের অভিযোগ দ্রুততার সঙ্গে গ্রহণ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার ফাঁড়ির প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করে সরকারি রেজিস্টার, নথিপত্র সংরক্ষণ, হাজতখানা, অস্ত্রাগার, মালখানা ও অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিটি পুলিশ সদস্যকে জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, জনবান্ধব পুলিশিং বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে সমন্বয় ও অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও বেগবান করারও নির্দেশনা দেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি সেবার মান আরও উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা প্রদান করেন। এ সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান, হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন: