পাবনার নবাগত পুলিশ সুপারের সাথে ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময়

পাবনার নবাগত পুলিশ সুপারের সাথে ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময়
শেয়ার করুন:

পাবনার নবাগত পুলিশ সুপারের সাথে ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা ও মতবিনিময়

এ কে খান :

পাবনার নবাগত পুলিশ সুপার মো. আবু আশ্রাফ’র সাথে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন পাবনা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা পুলিশের পক্ষ থেকে পরিবহন খাতকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার আবু আশ্রাফ বাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ, মহাসড়কে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ও আইনানুগ ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। মতবিনিময়কালে পরিবহন খাতের বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ নিরসন এবং নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জেলা পুলিশ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সভায় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এবং পাবনা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: