সংবাদদাতা : বই হোক জীবনের নিত্য দিনের সাথী এ শ্লোগানে ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলায় গত ২৬ জানুয়ারি প্রদীপ প্রজ্জ্বলন করে কালনা বইমেলার উদ্বোধন করেছেন বাংলা চলচিত্রের নন্দিত অভিনেতা নায়ক রঞ্জিত মল্লিক, প্রধান অতিথি মন্ত্রী স্বপন দেবনাথ, বিশেষ অতিথি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ কবিতা সংসদ, পাবনার সভাপতি ও খোলাচোখ সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মানিক মজুমদার, সাব মেজর নরেশ চন্দ্র দাস ( অবসরপ্রাপ্ত) সুব্রত পাল, তাপস কুমার কারর্ফা, প্রফেসর রবীন্দ্রনাথ বারুই , Suresh Kumar Jagat I.A.S. kalna Sub Division সুশীল মিশ্রা এবং দেবাশীষ নাগ। জেলা প্রশাসন সহ অনেক বিশিষ্ট গুণী ব্যক্তি ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা স্বাস্থ্য বিধি মেনে কয়েক হাজার দর্শকে পরিপূর্ণ ছিলো বিশাল বইমেলা প্রাঙ্গন। মানিক মজুমদার এর সম্মানে কবিতা সংসদ, সোনার বাংলা মা একাডেমি, দৈনিক সিনসা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দীর্ঘ ৩০ বছর নিরলস ভাবে সাহিত্য সাধনা ও পত্রিকা সম্পাদনা সহ সাংগঠনিকভাবে সাহিত্যের পরিমন্ডলে কাজ করে চলেছেন।
অনান্য খবর
বগুড়ায় টিএমএসএস মেঠোসুর সঙ্গীত প্রতিযোগিতায় ৫ম রাউন্ডের ৩য় পর্ব অনুষ্ঠিত
আব্দুল খালেক পিভিএম।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের ফাইভস্টার হোটেল মম-ইন বিনোদন জগৎ…
প্রধানমন্ত্রী অনুমতি দিলেই লকডাউন কার্যকর
করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। এ নিয়ে একটি রূপরেখা তৈরি করেছে…
প্রধানমন্ত্রীকে অভিনন্দন
সম্প্রতি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত)-এর সংশোধনী প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।…
