গত তিনদিনে (গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুতে ৭৪ হাজার ২২২টি গাড়ি পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৯ হাজার ৬০০ টাকা।রবিবার (১০ জুলাই) সেতু কর্তৃপক্ষ এ তথ্য অবহিত করেছে। সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতুতে গত বৃহস্পতিবার ২২ হাজার ৭০৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা। শুক্রবার পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এ পর্যন্ত একদিনে প্রথমবারের মতো টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া, শনিবার ১৯ হাজার ৭৯৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা।গত তিনদিনে মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পার হয়েছে মোট ৪৪ হাজার ৫৭৫টি গাড়ি। এতে পাঁচ কোটি ৮২ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। আর জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ২৯ হাজার ৬৪৭টি গাড়ি।এতে টোল আদায় হয়েছে চার কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫০ টাকা।এর আগে, গত ১ জুলাই পদ্মা সেতুতে তিন কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। ওই দিন সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পারাপার হয়েছে।
অনান্য খবর
না.গঞ্জে মাদকের বস্তি উচ্ছেদ করে ১৪০ কোটি টাকার জমি দখলমুক্ত
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জে কোনো মাদকের স্পট, মাদকের আস্তানা কিংবা মাদক বিক্রেতার স্থান হবে না। কেউ…
পাট থেকে অ্যান্টিবায়োটিক তৈরির পথ দেখালেন বাংলাদেশি গবেষকরা
পাটকে বলা হয় বাংলাদেশের সোনালি আঁশ। এই গাছের ভিতরে লুকিয়ে আছে কত না রহস্য। বাংলাদেশের প্রয়াত বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে…
আল জাজিরার জ্বলুনি কোথায় ?
কক্সবাজারের অসহনীয় শরণার্থী শিবির ছেড়ে রোহিঙ্গারা যখন স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে, তখন কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ভাসানচরে…
