শেরপুর জেলা প্রতিনিধি, ১৯ এপ্রিল ২০২৫ :শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা করে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছে উপজেলা প্রশাসন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার ১৮ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকায় বালুঘাটা মৌজায় দুই একর ৬৮ শতাংশ খাস জমি উদ্ধার করে তা সর্বসাধারণের জন্য খেলার মাঠ ঘোষণা করে উপজেলা প্রশাসন। এ সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ , নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সোলাইমান, রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরে নবঘোষিত খেলার মাঠে প্রশাসনের কর্মকর্তারা দুইভাগে বিভক্ত হয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে খুশি স্থানীয় লোকজন। বিশেষ করে ক্রীড়া প্রেমিরা অনেক খুশি হয়ে। জেলার অন্যান্য স্থানের খাস জমি উদ্ধার করে জনকল্যাণে ব্যবহারের দাবি তাদের। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি জনান, আমাদের এ ধরনের কাজ অব্যহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি নালিতাবাড়ীতে যোগদানের পর থেকেই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ও জবরদখল জমি উদ্ধারসহ অপরাধ দমনে নানা উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন।
অনান্য খবর
লকডাউনে আবারও ৩৩৩ নম্বরে কল করলে মিলবে ত্রাণ
দেশের ৬৪টি জেলার অনুকূলে করোনা সংক্রমণের ফলে ঘোষিত ‘লকডাউনে’ দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে…
গ্রামের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের সুবিধা পাচ্ছে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, গ্রামের শিক্ষার্থীরাও এখন যুগোপযোগী উচ্চশিক্ষা লাভের সব সুযোগ-সুবিধা…
সিলেটে আনসার-ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
আঃ খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আনসার-ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জকিগঞ্জ…
