পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের অধীন নাটোর জোন কর্তৃক আয়োজিত টিএমএসএসে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের ওয়াটার ক্রেডিট প্রোগ্রামের আয়োজনে একদিনব্যাপী কর্মশালা ১৭/৬/২২ তারিখ নাটোর ডোমেইন অফিসের ট্রেনিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাটোর জোনের জোন প্রধান এ এস এম আরিফুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন অপারেশন-১১,নাটোর ডোমেইনের ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর এরিয়া প্রধান মোঃ আতিকুর রহমান।সারাদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন টিএমএসএসের নাটোর জোন প্রধান এ এস এম আরিফুল বাশার ও নাটোর এরিয়া প্রধান মোঃ আতিকুর রহমান।কর্মশালায় টিএমএসএস-এর কর্ম এলাকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারে সচেতন করতে নতুন নিয়োগ প্রাপ্ত মাঠ কর্মীদের প্রতি আহবান জানান ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।তিনি ট্রেনিংয়ে স্বাস্থ্য সম্মত টয়লেট,নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করেন। এ প্রশিক্ষণ কর্মশালায় নাটোর জোনের নতুন নিয়োগ প্রাপ্ত ১৭টি শাখার ২৩ জন মাঠ কর্মী অংশ গ্রহণ করেন।প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের মধ্যে একটি করে ব্যাগ ও উপকরণ বিতরণ করা হয়। আব্দুল খালেক পিভিএম, পাবনা, তারিখ- ১৭/৬/২২,
অনান্য খবর
বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথে: শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণের বাংলাদেশ এখন…
আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের ২ বছর মেয়াদের জন্য নতুন কমিঠি গঠন করা হয়েছে। আজ (২২ জুন) আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যকরী…
সম্ভাবনাময় পেশা ছেড়ে এক দম্পতির কৃষক হয়ে ওঠার গল্প
আকাশছোঁয়া স্বপ্নের ত্বোয়া এগ্রো পার্ক আলাউল হোসেন, নির্বাহী সম্পাদক (এবিসিবার্তা) :কৃষকের সন্তানও এখন করতে চান না কৃষিকাজ। সেই মুহূর্তে চাকরি…
