মৎস্যখাদ্য উৎপাদনে সম্মাননা পেলেন পেশাজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ

মৎস্যখাদ্য উৎপাদনে সম্মাননা পেলেন পেশাজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ
শেয়ার করুন:

মৎস্যখাদ্য উৎপাদনে সম্মাননা পেলেন পেশাজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ

এ কে খান :

মৎস্য খাদ্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক পেয়েছেন রাজশাহীস্থ এমআর ফিড মিলের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী  কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ সুমন। রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী মৎস্য বিভাগের পরিচালক সাইফুদ্দিন এহিয়া, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. নাঈমুল হাসান এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করতে উন্নতমানের মৎস্য খাদ্যের জোগান নিশ্চিত করা জরুরি। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এম আর ফিড মিলের শত্বাধিকারী মোহাম্মদ সুলতান মাহমুদ সুমন বলেন, এই অর্জন আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। রাজশাহী অঞ্চলের মৎস্যচাষিদের চাহিদা অনুযায়ী উন্নতমানের ও মানসম্মত ফিড সরবরাহ অব্যাহত রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এ সম্মাননা ভবিষ্যতে মৎস্য খাতের উন্নয়নে আরও ভূমিকা রাখার অনুপ্রেরণা জোগাবে।”তিনি বলেন, মৎস্য খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার পাশাপাশি চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও মানসম্মত ফিড সরবরাহ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে। সম্মাননাটিকে তিনি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। জানা গেছে, এমআর ফিড মিল দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলের মৎস্যচাষিদের মধ্যে মানসম্মত মৎস্য খাদ্য সরবরাহ করে আসছে। স্থানীয় মৎস্যচাষি ও উদ্যোক্তাদের উৎপাদন কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি তাদের চাহিদা অনুযায়ী ফিড সরবরাহে প্রতিষ্ঠানটি ভূমিকা রেখে চলেছে।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের অবদান দিন দিন বাড়ছে। এ খাতকে আরও এগিয়ে নিতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের মৎস্য খাদ্য এবং নিরাপদ উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মৎস্য খাতের বিভিন্ন দপ্তরে সেবা প্রদান করায় ছয় জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রাজশাহীস্থ এমআর ফিডমিলের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ সম্মাননা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাসেল তাকে অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ, মৎস্যজীবী, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: