দিনাজপুর জেলার হাকিমপুরে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুর জেলার হাকিমপুরে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা
শেয়ার করুন:

দিনাজপুর জেলার হাকিমপুরে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা
এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আওয়াল, বিভিএম, পিভিএমএস হাকিমপুর উপজেলা পরিদর্শন করেছেন। সোমবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ভাতাভোগী সদস্য ও সঞ্জীবন প্লাটুন সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সঞ্জীবন প্রকল্পের সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ে দিকনির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর আনসার ব্যাটালিয়ন (৩৩ বিএন)-এর পরিচালক মো. আহসান উল্লাহ। উপমহাপরিচালক বলেন, সঞ্জীবন প্রকল্প সদস্যদের জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর উদ্যোগ। তিনি সঞ্জীবন প্লাটুন সদস্যদের শতভাগ ডিপ্লয় নিশ্চিতকরণ, লাভজনক প্রকল্প নির্বাচন, জাপানি ভাষা প্রশিক্ষণে অংশগ্রহণ বৃদ্ধি, প্লাটুন হালনাগাদ কার্যক্রম জোরদার ও সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ভিডিপি সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন, তথ্য সংরক্ষণ ও উপজেলা পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। শেষে তিনি সঞ্জীবন প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে আনসার-ভিডিপির ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন: