ঢাকায় পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে ব্যারিস্টার রোকনুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে ব্যারিস্টার রোকনুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন:

ঢাকায় পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে ব্যারিস্টার রোকনুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ : সাংগঠনিক কার্যক্রম ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময়

এ কে খান :

রাজধানী ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার রোকনুজ্জামান। সোমবার ১২ অক্টোবর সন্ধ্যায় রাজধানী ঢাকার মতিঝিলে এনআরবিসি ব্যাংক ভবনে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হলে ব্যারিস্টার রোকনুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। পরে এ উপলক্ষে সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া সংগঠনের চলমান কার্যক্রমের নানা তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাংগঠনিক দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। এ সময় তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, বেগবান, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ব্যারিস্টার রোকনুজ্জামানকে অবহিত করেন। অন্যদিকে, ব্যারিস্টার রোকনুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের সাথে চলমান সাংগঠনিক কার্যক্রম ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ উদ্যোগের বিভিন্ন দিক উঠে আসে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: