বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ আইন কমিশনের আয়োজনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবন অডিটোরিয়াম হাইকোর্ট চত্বর ঢাকায় দুই দিন ব্যাপী আইন সংস্কারমূলক সেমিনারে “The Negotiable Instruments Act-1881” এর অধীন চেক প্রত্যাখ্যান সংক্রান্ত আলোচনায় উপস্থাপিত পেপারের প্রতিক্রিয়ায় বাংলাদেশে কর্মরত MFI এর এসোসিয়েশন সিডিএফ এর পর্ষদ পরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, প্রখ্যাত নারী সংগঠক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন, লাভের জন্য কর্মরত ব্যাংক, বীমা, লিজিং কোম্পানি এর Asset Back Collateral & Negotiable instruments একটি বাড়তি সুবিধা। মাইক্রো ফাইন্যান্স ইন্সটিটিউট যারা ক্ষুদ্রঋণ দিয়ে থাকে তাদের Asset Back Collateral সুযোগ নাই বললেই চলে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো লাভের জন্য নহে, সহজ শর্তে স্বল্প আয়ের ও দরিদ্র পরিবারের মধ্যে ঋণ সেবা দিয়ে বেকারত্ব দূর ও দারিদ্র বিমোচনে ভূমিকা রাখে।এমএফআই-এর ঋণ গ্রহিতাগণ Willfully Defaulter কম হয়। তারা অপারগ হয়ে খেলাপি হয়, যার অপারগ হওয়ার কারণ প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ।এছাড়াও অবহেলাবসতও খেলাপি হয়। এমএফআই এর পক্ষ থেকে ঘনিষ্ঠ তদারকি, গ্রাম সমিতির সক্রিয়তা এর ঘাটতি হলে অবহেলায় খেলাপি বৃদ্ধি পায়। সেবা নিশ্চতকরণ, দরিদ্রতা বিমোচনমূলক ঋণ বিতরণ, যা লাভের জন্য নহে এমএফআই কর্তৃক দরিদ্র পরিবারের Access to Finance এর পর্যাপ্ততার মাধ্যমে প্রায় ৪ কোটি পরিবারের উন্নয়ন করছে, তাদের (এমএফআই) জন্য পৃথক NI-Act এ বিচার ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। এছাড়াও ক্ষুদ্রঋণের ঝুঁকির আচ্ছাদন সৃষ্টির জন্য Conventional বীমা নয়, ক্ষুদ্রঋণ তথা ঋণী ঝুঁকি বীমা কার্যক্রমকে আইনসিদ্ধ করা, ক্ষুদ্রঋণ ঝুঁকি বীমার প্রিমিয়াম ক্ষুদ্রঋণ গ্রহীতা সমিতির সদস্যগণ অতিদরিদ্র, যারা প্রিমিয়াম দিতে পারবে না তাদেরকেও প্রিমিয়াম Pool ভুক্ত রাখবে। এমএফআই গুলোর নিজ নিজ বরোয়ারদের মধ্যে বীমা কার্যক্রম করার আইনগত বৈধতা থাকতে হবে। এ সময় আইন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, মিডিয়া কর্মী ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
