মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় পার্টির (জাপা নেতা) সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক জাতীয় পার্টির এমপি হাফিজউদ্দীনের মিল চাতালে এ সভায় আয়োজন করা হয়েছে।উপজেলা জাপার সহ-সভাপতি দবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ।বিশেষ অতিথির বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর জাপার আহবায়ক অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর ওয়ার্ড কান্সিলর কামরুজ্জামান, ভোমরাদহ ইউনিয়ন জাপার সভাপতি আবু হোসেন মিস্টার, পীরগঞ্জ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সেনগাঁও ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনান্য খবর
ঝিনাইগাতীতে ১৮১ নৃগোষ্ঠীর শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রীর দেয়া শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল
শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১৮১ জন নৃগোষ্ঠী শিক্ষার্থী পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেয়া শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে…
সিলেট ডিজিটাল সিটি’ বাস্তবায়নে চুক্তি সই
দেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট। ‘সিলেট ডিজিটাল সিটি’র অংশ হিসেবে এই প্রকল্পের আওতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের…
বেড়ায় ৪৭ বছর ইমামতি করে পেলেন রাজকীয় বিদায়, কান্নায় ভেঙে পড়লেন মুসল্লিরা
বুলবুল হাসান, বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমামকে রাজকীয় মর্যাদায় বিদায় সংবর্ধনা…
